মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় করোনাক্রান্ত নারীর মৃত্যু, শনাক্ত ১৬

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় করোনাক্রান্ত নারীর মৃত্যু, শনাক্ত ১৬
দেশে কোভিডে আরও ৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৩১৯ জন সমীকরণ প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২২২ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩১৯ জন। এনিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। এই সময়ে ২৩ হাজার ৯৫৩ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ২৬৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ১৫, খুলনায় ১৫ জন, বরিশালে ১, সিলেটে ৩ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ২০ জন নারী। এদের মধ্যে বাসায় ১ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে শিরিন রুবি (৬৫) নমের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শিরিন রুবি দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭২ জনে। জানা যায়, গত ৫ জুন শিরিন রুবির নমুনায় করোনা শনাক্ত হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় পরদিন ৬ জুন দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা শিরিনকে সদর হাসপাতালের করোনা ইউনিটের রেডজোনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। সদর হাসপাতালের করোনা ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফুল ইসলাম পরীক্ষা নিরীক্ষা করে শিরিন রুবিকে মৃত ঘোষণা করেন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার বেড়ে দাড়িঁয়েছে ৫৭.১৪ শতাংশ। নতুন আক্রন্ত ১৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১ জন, আলমডাঙ্গা উপজেলায় ৫ জন ও জীবননগর উপজেলার ১০ জন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৪৫ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ১১৭ জন, আলমডাঙ্গার ৩৯৬ জন, দামুড়হুদায় ৫৫৮ জন ও জীবননগরে ২৭৪ জন। গত সোমবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য চার উপজেলা থেকে ১২৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনা ও পূর্বের পেন্ডিং নমুনাসহ কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষাকৃত মোট ২৮টি নমুনার ফলাফল প্রকাশ করে জেলা স্বাস্থ্যবিভাগ। এর মধ্যে ১৬ জনের করোনা ফলাফল পজিটিভ আসে, বাকী ১২টি নমুনার ফলাফল নেগেটিভ। এতে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয় ৫৭.১৪ শতাংশে। এদিকে গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য আরও ১৭০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। গতকাল জেলায় করোনা থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৯৬ জন, আলমডাঙ্গার ৩৪৫, দামুড়হুদার ৩৫১ ও জীবননগরে ১৯৭ জন। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হোম ও হাসপাতালের আইসোলেশনে চিকিৎস্ধীন রয়েছে ৩৮৫ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১১ হাজার ৩৬৯টি, প্রাপ্ত ফলাফল ১০ হাজার ৭৯৭টি, পজিটিভ ২ হাজার ২৩৪৫ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ৩৮৫ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ৯২ জন, আলমডাঙ্গায় ৩৩ জন, দামুড়হুদায় ১৮৭ জন ও জীবননগরে ৭৩ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৩৫০ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ৮০ জন, আলমডাঙ্গায় ২৯ জন, দামুড়হুদায় ১৬৯ জন ও জীবননগরে ৭২ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ১১ জন, আলমডাঙ্গার ৩ জন, দামুড়হুদার ১৬ জন ও জীবননগরের ১ জন জনসহ মোট ৩১ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭২ জনের। এরমধ্যে সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৯ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৭ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে চিকিৎসাধীন রয়েছে অন্য ৪ জন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী