মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ব্যাংকার্স ফোরাম, চুয়াডাঙ্গার আয়োজনে বিদায়ী ও নবাগত : ডেপুটি জেনারেল ম্যানেজারদ্বয়ের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৭ ইং
ব্যাংকার্স ফোরাম, চুয়াডাঙ্গার আয়োজনে বিদায়ী ও নবাগত : ডেপুটি জেনারেল ম্যানেজারদ্বয়ের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকার্স ফোরাম চুয়াডাঙ্গার প্রধান উপদেষ্টা ও সোনালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমির হোসেনকে বিদায় ও নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শহীদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার সময় ফেরীঘাট রোডস্থ উত্তরা ব্যাংক লিমিটেড কার্যালয়ের ২য় তলায় অনাড়ম্বন এ অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকার্স ফোরাম, চুয়াডাঙ্গা। সংগঠনটির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। এছাড়াও চুয়াডাঙ্গাস্থ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী