মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অপ্রীতিকর ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২১ ইং
অপ্রীতিকর ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসপি জাহিদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে সীমিত পরিসরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পুলিশ সুপার জাহিদুল ইসলাম অপরাধ পর্যালোচনা সভায় প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের থানাধীন এলাকায় সরকার ঘোষিত লকডাউন শতভাগ বাস্তবায়ন, জনসাধারণের সাথে সৌহার্দপূর্ণ আচরণ, চুরি, ছিনতাই অপ্রীতিকর ঘটনা রোধকল্পে হাইওয়ে রাস্তা, আবাসিক এলাকা, সরকারি স্থাপনা সমূহে অতিরিক্ত ফোর্স মোতায়েন, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন টহল ডিউটি ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা রোধকল্পে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। পরিশেষে সকলের সুস্থতা কামনা করে স্বাস্থ্যবিধি মেনে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, টিআই-১ (প্রশাসন), আরও আইসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী