মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে করোনায় ৩০ জনের মৃত্যু, আক্রান্তের হার বৃদ্ধি

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২১ ইং
দেশে করোনায় ৩০ জনের মৃত্যু, আক্রান্তের হার বৃদ্ধি
চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮ সমীকরণ প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৮৬৯ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১২ হাজার ৯৬০ জনে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৬৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১৬৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন। এছাড়া চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ৩, সিলেটে ৪, রংপুর ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে বাসায় ৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন রয়েছেন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে নাসির উদ্দীন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত নাসির উদ্দীন দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের মৃত হারেজের ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা নাসির উদ্দীনকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। নাসির উদ্দীনের শরীরে সর্দী, জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ইয়োলো জোনে ভর্তি রাখেন। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গতকাল দুপুরে ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল জেলায় নতুন করে আরও ২৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৮ জনে। গতকাল সোমবার রাত নয়টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলা থেকে সুস্থ হয়েছে আরও ১১জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮৩৯ জন। জানা যায়, গত রোববার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ৯৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পেরণ করে। গতকাল পূর্বে পেন্ডিং নমুনাসহ ৬১টি নমুনার ফফাফল সিভিল সার্জণ অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ২৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৩৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে সদর উপজেলর ৬ জন, আলমডাঙ্গার ২ দুজন, দামুড়হুদা ১৮ জন ও জীবননগের চারজন। জেলায় মোট শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৬০ জন, আলমডাঙ্গায় ৩৭৩ জন, দামুড়হুদায় ৪৪৪ জন ও জীবননগরে ২২১ জন। এদিকে, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ৮০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষর জন্য প্রেরণ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮০ জনে। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮৩৯ জন। এর মধ্যে সদর উপজেলার ৯৮৭ জন, আলমডাঙ্গার ৩৪০ জন, দামুড়হুদায় ৩১৫ জন ও দামুড়হুদায় ১৯৭ জন সুস্থ হয়েছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১০ হাজার ৫৮০টি, প্রাপ্ত ফলাফল ১০ হাজার ২৩৮টি, পজিটিভ ২ হাজার ৯৮ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডায় ১৮৯ জন করোনাক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে সদর উপজেলায় অবস্থানকালে আক্রান্ত হয়েছেন ৪৪ জন, আলমডাঙ্গায় ১৩ জন, দামুড়হুদায় ১১৩ জন ও জীবননগরে ১৯ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৬২ জন হোম আইসোলেশনে আছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, আলমডাঙ্গায় ১০ জন, দামুড়হুদায় ৯৯ জন ও জীবননগরে ১৮ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন সদর উপজেলার ৮ জন, আলমডাঙ্গার ২ জন, দামুড়হুদার ১৩ জন ও জীবননগরের ১ জন জনসহ মোট ২৪ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭০ জনের। এরমধ্যে সদর উপজেলার ২৫ জন, আলমডাঙ্গায় ১৭ জন, দামুড়হুদায় ১৮ জন ও জীবননগরে ৪ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ৬ জনের মৃত্যু হয়েছে এ জেলার বাইরে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী