ব্লাক বেঙ্গল গোট স্বাদে-গুণে সব দিক থেকে ভালো
- আপলোড তারিখঃ
০৭-০৬-২০২১
ইং
চুয়াডাঙ্গায় ব্লাক বেঙ্গল গোট উন্নয়ন মেলায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ব্লাক বেঙ্গল গোট উন্নয়ন মেলা-২০২১-এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নের এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৩৪ জন খামারী অংশগ্রহণ করেন। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ মেলা উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় একইস্থানে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইসএম শামিমুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরমান আলী, খামারী ফরিদা পারভিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেন, ডিবির ওসি লুৎফুল কবীরসহ আরও অনেকে। মেলায় অংশগ্রহণকারী দুজনকে একটি করে ২৪ ইঞ্চি এলইডি টিভি এবং বাকিদেরকেও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, ‘আমিও প্রাণিসম্পদ নিয়ে পড়েছি। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিম ভাইয়ের ডিগ্রি আর আমার ডিগ্রি একই। আমি এখনো চিকিৎসাসেবা দিতে পারি। ভুলিনি কিছু। সুতরাং, কারো খামারে আমাকে আমন্ত্রণ করলে আমি যাব। দেখে আসব, আর পরামর্শ দিয়ে আসব।’ তিনি আরও বলেন, ‘আমাদের এ অঞ্চলের ব্লাক বেঙ্গল গোট স্বাদে-গুণে সবদিক থেকে ভালো। এ জাতের ছাগল পালনে আরও বেশি উৎসাহ হতে হবে।’
কমেন্ট বক্স