মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জ্ঞানের আলো ছড়াতে গ্রন্থাগারের বিকল্প নেই

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২১ ইং
জ্ঞানের আলো ছড়াতে গ্রন্থাগারের বিকল্প নেই
নাগদাহে গ্রন্থাগার নির্মাণকাজের উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রন্থাগার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ গ্রন্থাগার নির্মাণকাজের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গ্রন্থাগার নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, জ্ঞানের আলো ছড়াতে গ্রন্থাগারের বিকল্প নেই। কারণ গ্রন্থাগার হলো জ্ঞান বিকাশের কেন্দ্রবিন্দু। প্রত্যেক স্কুল-কলেজে গ্রন্থাগার আছে। সেখানে বড় বড় জ্ঞানী-বিজ্ঞানীদের লেখা বই আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জ্ঞানতাপস ড. মোহাম্মদ শহীদুল্লাহ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, পল্লীকবি জসিম উদ্দিনসহ অসংখ্য কবি-লেখকদের বই পড়তে পারেন। আজ যে গ্রন্থাগার নির্মাণ করা হয়েছে, সেখানে যেন পড়াশোনার পরিবেশ থাকে, সেদিকে গ্রন্থাগারিককে দৃষ্টি রাখতে হবে। সরকার পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ে গ্রন্থাগার নির্মাণ করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, নাগদাহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী