মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশুদের অধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২১ ইং
শিশুদের অধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে
চুয়াডাঙ্গায় ‘শিশুশ্রম সুনাগরিক গঠনের পথে অন্যতম অন্তরায়’ শীর্ষক সেমিনারে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘শিশুশ্রম সুনাগরিক গঠনের পথে অন্যতম অন্তরায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালভাবে জুম কøাউড অ্যাপে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, শিশুশ্রম হলো সামাজিক শোষণের দীর্ঘস্থায়ী এক হাতিয়ার। যেকোনো দেশে শিশুশ্রমকে, সে দেশ উন্নয়নে কতটা পিছিয়ে দেয় তার নির্দেশক হিসেবে ধরা হয়। তাই শিশু অধিকার নিশ্চিত ও শিশুশ্রম বন্ধ করতে আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। এজন্য মিডিয়া, সুশীল সমাজ, শিক্ষাবিদসহ সমাজের সকল স্তরের নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এছাড়া জাতিসংঘ শিশু অধিকার সনদ, জাতীয় শিশুনীতি-২০১১, জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০ সহ শিশুদের স্বার্থ রক্ষায় সকল আইন ও নীতিমালার বাস্তবসম্মত সমন্বয়, বাস্তবায়ন ও প্রয়োগ করা খুবই প্রয়োজন। সর্বোপরি ছিন্নমূল এ সকল শিশু, যারা ফুলের মতো কোমল ও সৌরভময় তাদের সুযোগ দিতে হবে সুগন্ধী ছড়িয়ে বিকাশ লাভের। তাদের মনের কথা আমাদের সকলকে শুনতে হবে, অনুধাবন করতে হবে এবং তাদের অধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। তবেই আমরা নিশ্চিত করতে পারবো আগামীর সুন্দর বাংলাদেশ। সেমিনারে চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ শামসুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও সাংবাদিক শাহ আলম সনি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী