মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২১ ইং
প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র
শহিদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় বিএনপি নেতা শরীফ সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় বড়বাজার রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। শহিদ প্রেসিডেন্ট জিয়ার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বীর বাঙালিরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেড ফোর্স গঠনের মাধ্যমে রণাঙ্গনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বীরউত্তম খেতাব উপাধিতে ভূষিত হয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষকের দল বিএনপি। তাই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নেতা-কর্মীদের বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে এগিয়ে আসতে হবে।’ প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, সদর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. আলাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল ইসলাম পিটু, সহ-সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজিব খান, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, অর্থ সম্পাদক মো. মমিনুল রহমান মমিন, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সদস্য খাইরুল আলম, হাবিবুর রহমান হাপি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল হাসান, তুহিন ইসলাম, রাসেল আহমেদ, জেলা ছাত্রদলের সহসভাপতি এইস এম মোস্তফা, মতিউর রাহমান মিশর, শাহাবুদ্দিন, আইনবিষয়ক সম্পাদক কাউছার, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশল আহমেদ রানা, সদস্যসচিব মেহেদী হাসান মেহেদী, রফিক, আসমান প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী ৩০ মে রোববার শহিদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে ওই দিন বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও জোহরের নামাজের পর দোয়া মাহাফিল অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী