মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত ; ১৫ দিনের মধ্যে শপথ গ্রহনের সিদ্ধান্ত

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০১৭ ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত ; ১৫ দিনের মধ্যে শপথ গ্রহনের সিদ্ধান্ত
আলমডাঙ্গা অফিস: নবনির্বাচিত আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা প্রেসক্লাবের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খ. হামিদুল ইসলাম আজমের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান মুকুল, সহ-সভাপতি জামসিদুল হক মুনি, মৌলভি আবুল কাশেম, ইউনুস আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ^াস, রুনু খন্দকার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, কোষাধ্যক্ষ সাজেদুল হক মুনি, দপ্তর সম্পাদক আবুল কাশেম টুকু, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রশান্ত অধিকারী, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক অনিক সাইফুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডাঃ আতিকুর রহমান বিশ^াস, ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান, ধর্মীয় সম্পাদক গোলাম রহমান চৌধুরী, আইসিটি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান ফরায়েজী, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাকসহ মোট ২০ জন। সভায় গত সভার কার্যবিবরণী পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়াও শপথ অনুষ্ঠানের জন্য একটি সাব কমিটি গঠন করা হয়। সাব-কমিটির আহবায়ক আতিয়ার রহমান মুকুল, সদস্য জামসিদুল হক মুনি, প্রশান্ত বিশ^াস, ফিরোজ ইফতেখার ও ইউনুস আলী মন্ডল। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবেন এবং আগামি ১৫ দিনের মধ্যে শপথ অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী