মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের জমির উঠতি ধান পুড়ে ভস্মিভূত : চুয়াডাঙ্গাসহ সারাদেশে বজ্রপাতে নিহত ৩১

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০১৭ ইং
আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের জমির উঠতি ধান পুড়ে ভস্মিভূত : চুয়াডাঙ্গাসহ সারাদেশে বজ্রপাতে নিহত ৩১
প্রতিবেদক/দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা দামুড়হুদাসহ সারাদেশে বজ্রপাতে ৩১জন নিহতের খবর পাওয়া গেছে। জানা যায়, দামুড়হুদায় বজ্রপাতে ছাইদুর রহমান (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। ছাইদুর রহমান উপজেলার হাতিভাঙ্গা গ্রামের সদু মোল্লার ছেলে। গত বৃহস্পিতিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে হাতিভাঙ্গা গ্রামের সদু মোল্লার দুই ছেলে ছাইদুর রহমান (৩৫) ও শাহাবুল (৩৩) তাদের বাড়ীর অদুরে বাগানের কোল নামক মাঠে নিজেদের আমবাগানে যায়। এসময় শাহাবুলের গায়ে বজ্রপাত ঘটলে তার সারা শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দিকে তার ছোট ভাই শাহাবুল অক্ষত থাকে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পারিবারিক কবর স্থানে তার লাশের দাফন করা হয়েছে। এদিকে আমাদের আলমডাঙ্গা অফিস জানায়, আলমডাঙ্গা জামজামির কৈমারা মাঠে আকস্মিক বজ্রপাতে কৃষক উসমান মন্ডল ( ৪৮)'র জমির উঠতি ধান পুড়ে ভস্মিভূত হয়েছে। এ মাঠের কৃষকেরা আগুন আগুন বলে চিৎকার করলে পাশ্ববর্তি গ্রাম গুলোর সম্মিলিত নারী- পুরুষ। বজ্রপাতের অগ্নিকুন্ডলী ততক্ষনে গ্রাস করে কৃষকের ঘাম ঝরানো সম্বল। জানা গেছে আলমডাঙ্গা জামজামির পাঁচলিয়া বাজার পাড়ার আদালত মন্ডলের ছেলে দিনমজুর কৃষক উসমান মন্ডল। কৃষক জানান, গতকাল মঙ্গলবার দুপুরে বৃষ্টির মাঝে আকস্মিক ৩/৪টি বজ্রপাত ঘটে ১টি বজ্রপাত গ্রামের অদূরে কৈমারা মাঠে তার জমির স্থুপকৃত জাউলির উপর আঘাত হানে। বজ্রপাতের আগুনে মুহুত্বেই পুড়িয়ে ভস্মিভূত করেছে তার উঠতি ফসল ধান। পরিবারের ৫/৬ পোষ্যের আহারের সংস্থান করতে দিনান্তে ইটভাঁটা শ্রমিক হিসাবে খেঁটে আয়ের টাকা খরচ করে কৈমারা মাঠে ১০কাঠা জমিতে বোরোধান লাগান। ক্ষেতের ধান কেঁটে মাঠে রাস্তা না পেয়ে জাউলি দিয়ে রেখেছিলেন। কে জানতো তার ভাগ্য পুড়বে! তিনি ইবির পল্লির এএসবি ইটভাটার শ্রমিক। সবশেষ হয়ে গেছে বলে তিনি আহাজারিতে ভেঙ্গে পড়েন। তিনি জানান সবমিলে ১০/১২ মন ধান হত। এদিকে একই সময় কুষ্টিয়া ইবি'র বলরামপুর গ্রামের আলমসাধু চালক বজলুর রহমানের স্ত্রী ১ সন্তানের জননী গৃহবধূ রেখা খাতুন বজ্রপাতে আহত হয়েছেন। সে আলমডাঙ্গা জামজামির খামারপাড়া গ্রামের ভ্যানচালক জামিরুলের মেয়ে। পরিবার বলেছে  গৃহবধূ রেখা বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন। আকস্মিক টিনের চা'লে বজ্রপাত আছড়ে পড়ে। গৃহবধু জ্ঞান হারান। পরিবার তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসায় তার জ্ঞান ফিরেছে। গৃহবধূ এখন সুস্থ্য বলে চিকিৎসক জানিয়েছেন। এ ছাড়াও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১২ জন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিরাজগঞ্জে পাঁচজন, পাবনায় চারজন, রাজশাহীতে তিনজন, রাজধানীর ডেমরায় দুইজন, গাজীপুরে দুইজন, কিশোরগঞ্জে চারজন, নাটোরে দুইজন, নেত্রকোনায় একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, হবিগঞ্জে একজন এবং নওগাঁয় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী