মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যশোরে বাস দুর্ঘটনায় ৬ যাত্রী নিহত : আহত অর্ধশতাধিক

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০১৭ ইং
যশোরে বাস দুর্ঘটনায় ৬ যাত্রী নিহত : আহত অর্ধশতাধিক
নিজস্ব প্রতিবেদক: খুলনা-কুষ্টিয়া রুটে চলাচলকারী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোরের বারীনগরের কাছে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা লেগে ৬জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক যাত্রী। এদের মধ্যে অন্তত ৩৫ জন জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার মধ্যে বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়  রেফার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারের পাশে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে আরো দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। নিহতদের কারোরই পরিচয় জানা যায়নি। বেলা পৌনে তিনটার দিকে চিকিৎসাধীন আরো এক যাত্রী জেনারেল হাসপাতালে মারা যান বলে হাসপাতালে অবস্থানরত সংবাদকর্মীরা জানান। যশোর ফায়ার ব্রিগেডের স্টেশন লিডার হাফিজুর রহমান প্রাথমিকভাবে জানিয়েছিলেন, একটি মরদেহ যশোর জেনারেল হাসপাতালে আনা হয়েছে। আর দুটি মরদেহ গাড়ির মধ্যে রয়েছে। গাড়ি কেটে তাদের বের করা লাগবে। এর পর উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মী কাজী শাহনেওয়াজ জানান, একটি লাশ প্রথমেই হাসপাতালে আনা হয়। পরে তিনি আরো চারটি লাশ উদ্ধার করে এনেছেন। একই তথ্য দেন যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোলকুমার সাহা প্রাথমিকভাবে বলেন, ‘দুর্ঘটনায় আহত কমপক্ষে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের হাত-পা-মুখমন্ডলে আঘাত লেগেছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক। এ মুহূর্তে তাদের অবস্থার ব্যাপারে এরচেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ২৩ জনের নাম-ঠিকানা জানা গেছে। তারা হলেন, যশোর শহরের শংকরপুর এলাকার সাব্বির, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের নিখিল, আব্দুল্লাহপুর গ্রামের ফরিদা, ফতেপুর গ্রামের অরবিন্দু, রাজারহাট গ্রামের শরিফুল, ঝিনাইদহের কাজী ফরিদ, শহিদুল, রাশেদুল, রাহিদ রেজা, তরিকুল ইসলাম, কালীগঞ্জের সোহেল রানা, বারবাজার এলাকার বীথিমণি, ঈশ্বরদী এলাকার আমির, রঞ্জু, মাগুরার মিনহাজুল, সিরাজুল ইসলাম, কুষ্টিয়ার আঙ্গুরা, আব্দুর রহিম, চান্দু, শাহআলম, মুক্তা, সিরাজুল এবং দীপ্ত আলম।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী