মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার গোপালপুর-ভগিরাতপুর সড়কটির : বেহাল দশা : সংস্কারের দাবী

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০১৭ ইং
দামুড়হুদার গোপালপুর-ভগিরাতপুর সড়কটির : বেহাল দশা : সংস্কারের দাবী
রোকনুজ্জামান রোকন: দামুড়হুদা উপজেলার গোপালপুর-ভগিরাতপুর গ্রামের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। আলমডাঙ্গার ভালাইপুর মোড় থেকে শুরু করে আটকবর পর্যন্ত এই রাস্তা দিয়ে প্রতিদিনই হাজার হাজার পথচারী তাদের নিত্য প্রয়োজনে চলাফেরা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অল্প একটু বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে যায়। এছাড়া এই গ্রামের রাস্তার পাশ দিয়ে দলকা বিল বয়ে যাওয়ার ফলে রাস্তাটি ধ্বসে গেছে। এই রাস্তা দিয়ে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা নিয়মিত যাতায়াত করে। রাস্তায় ছোট ছোট এমনকি বড় বড় খানা খন্দে ভরে গেছে। যার কার প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এছাড়া গোপালপুর গ্রামের উত্তরপাড়া স্কুলের সামনের কালর্ভাটটির মাঝ বরাবর ধ্বসে যাওয়ায় অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। তাই এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী