মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কপোতাক্ষ ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন অল্পের জন্য রক্ষা পেল হাজারো যাত্রীর প্রাণ : ব্যবস্থা গ্রহণের দাবি

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০১৭ ইং
কপোতাক্ষ ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন অল্পের জন্য রক্ষা পেল হাজারো যাত্রীর প্রাণ : ব্যবস্থা গ্রহণের দাবি
`index011111`নিজস্ব প্রতিবেদক: খুলনা-রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনের ইঞ্জিন থেকে বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়লেও দৈবক্রমে কোন দুর্ঘটনা না ঘটয়ায় ভাগ্যক্রমে বেঁচে গেছে হাজারও যাত্রীর প্রাণ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে দামুড়হুদার জয়রামপুর স্টেশন অতিক্রমের পর। ট্রেনের বেশকয়েকজন যাত্রী জানান, আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনটি যথারীতি সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসে। ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে যাত্রা বিরতি শেষে সকাল ৯টার দিকে পরবর্তি স্টেশন চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জয়রামপুর স্টেশন অতিক্রমের কিছুক্ষণ পরই আকস্মিক প্রবল ঝাকুনি দিয়ে ট্রেনটি চলা বন্ধ হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল যাত্রীরা সম্বিত ফিরে পেয়ে ঘটনা জানতে ট্রেনের বাইরে তাকিয়ে দেখেন-ট্রেনের বগিগুলো রেললাইনের ওপর থাকলেও, রেলইঞ্জিন নেই। উৎসুক যাত্রীরা কম্পার্টমেন্ট থেকে নিচে নেমে দেখতে পান ট্রেনটি বগিসহ যাত্রী ফেলে বিচ্ছিন্ন হয়ে এর ইঞ্জিন নিয়ে ট্রেন ড্রাইভার চলে গেছে চুয়াডাঙ্গার পথে প্রায় দেড় কিলোমিটার। শেষমেষ ট্রেন ড্রাইভারের সাথে গার্ডের যোগাযোগ হলে ইঞ্জিনটি ২০ মিনিট পর ফিরে এসে যুক্ত হলে আবার শুরু হয় পথচলা। হাপ ছাড়েন যাত্রীরা।  যাত্রীরা বললেন, রেল কর্তৃপক্ষের এমন গাফিলতিতে ঘটতে পারতো ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ যেতে পারতো হাজারও যাত্রীর। তাই, এ ঘটনার তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরী।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী