মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দিগড়ী গ্রামে বজ্রপাতে চাচাতো দুই বোন আহত

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০১৭ ইং
চুয়াডাঙ্গার দিগড়ী গ্রামে বজ্রপাতে চাচাতো দুই বোন আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী গ্রামে বজ্রপাতে চাচাতো বোন দুই স্কুলছাত্রী আহত হয়েছে। গতকাল সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সময় নিজ বাড়িতে এঘটনা ঘটে। পরে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী মাদরাসাপাড়ার রওশন আলীর মেয়ে স্মৃতি (১৪) এবং ইলিয়াস হোসেনের মেয়ে সাথী (১৬) গতকাল সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় নিজবাড়িতে ঘরের বারান্দায় বসে ছিলো। রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ ঘরের ওপর বাজ পড়ে। এতে গুরুতর আহত হয় চাচাতো দুই বোন স্মৃতি ও সাথী। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্মৃতি এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এবং সাথী কাথুলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী