মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উথলীতে `নির্মল পরিবেশের জন্য স্কাউটিং` প্রতিপাদ্যে : দ্বিতীয় আঞ্চলিক কমডেকা ক্যাম্পের উদ্বোধন আজ

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০১৭ ইং
জীবননগর উথলীতে `নির্মল পরিবেশের জন্য স্কাউটিং` প্রতিপাদ্যে : দ্বিতীয় আঞ্চলিক কমডেকা ক্যাম্পের উদ্বোধন আজ
নিজস্ব প্রতিবেদক: সমাজ উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে স্কাউটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস হলো কমডেকা (ঈড়সসঁহরঃু উবাবষড়ঢ়সবহঃ ঈধসঢ়-ঈঙগউঊঈঅ)। এবার খুলনা অঞ্চলের দ্বিতীয় আঞ্চলিক কমডেকাতে এ অঞ্চলের আওতাধীন সকল জেলার এবং উপজেলার প্রত্যান্ত এলাকার স্কাউটরা অংশগ্রহণের সুযোগ লাভ করবে। ইউনিটের অন্যান্য সদস্যদের সাথে একত্রে বসবাসের ফলে প্রত্যেক স্কাউট পরিবারের সাথে বসবাসের অভিজ্ঞতা থেকে ভিন্ন অভিজ্ঞতার সুযোগ পাবে এবং প্রত্যেকটি স্কাউটকে নিজের দক্ষতা ও প্রতিভা বিকাশের জন্য নির্দিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে যেগুলি `চ্যালেঞ্জ` হিসেবে বিবেচিত হবে। খুলনা আঞ্চলিক স্কাউটস’র উপ-কমিশনার (প্রোগ্রাম) ও কমডেকা ক্যাম্পের প্রধান কর্মকর্তা মনোওয়ার আহম্মেদ (এলটি) জানান, দ্বিতীয় আঞ্চলিক কমডেকার নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্কাউট্স খুলনা অঞ্চলের প্রাক্তন আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) এবং লিডার ট্রেনার প্রয়াত প্রবীণ স্কাউটার আব্দুল গফুর সাহেবের নামানুসারে। এবারের থীম `নির্মল পরিবেশের জন্য স্কাউটিং`। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনায় এবং জীবননগর উপজেলা স্কাউট’র ব্যবস্থাপনায় আজ শুক্রবার সকাল থেকে বিভাগের সবকটি জেলা, উপজেলা ও প্রত্যান্ত অঞ্চলের স্কাউট্সরা প্রতিবেদন দাখিল করবে। বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমডেকা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ স্কাউটস এর উপ-কমিশনার (সমাজ উন্নয়ন) এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোহসীন, জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। এছাড়াও বিভিন্ন পর্যায়ের স্কাউটার, জনপ্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী