মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর কাজীপুর ইউপি চেয়ারম্যান খুন মামলায় : রওশনের ফাঁসির আদেশ

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০১৭ ইং
গাংনীর কাজীপুর ইউপি চেয়ারম্যান খুন মামলায় : রওশনের ফাঁসির আদেশ
গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি হত্যা মামলায় আসামী রওশন আলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর একটি ধারায় রওশন আলীকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল  বৃহষ্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা আসামীর অনুপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। দ-িত রওশন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের নায়েব আলী ম-লের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ১৩ এপ্রিল রওশন ও তার সঙ্গীরা কাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাকিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল কলেজ সংলগ্ন এলাকায় গুলি করে হত্যা করে। এব্যাপারে নিহতের ভাই সাজ্জাদুল স্বপন গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর জিআর ৭০/৯৯ তাং ১৩/০৪/১৯৯৯ ইং। মামলায় ১৬ জনকে আসামী করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন গাংনী থানার ওসি ইউসুফ আলী তদন্ত শেষে ৭ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। দীর্ঘদিন বাদী- বিবাদী পক্ষের স্বাক্ষী ও আইনজীবীর যুক্তিতর্ক শেষে আসামী রওশন আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদ-াদেশ দেন বিজ্ঞ আদালত। অপর আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এপিপি কাজী শহীদুল ইসলাম এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী