মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর হলেন যারা

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০১৭ ইং
সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর হলেন যারা
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে যারা বিজয়ী হলেন:- ১নং ওয়ার্ডে মীর জাহাঙ্গীর ১৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন জিএফ মামুল লাকী পেয়েছেন ৯৯৯ ভোট। ২নং ওয়ার্ডে আল মামুন ৬৮৬ ভোট বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী ইয়াসিন আলী শামিম পেয়েছেন ৫১৮ ভোট। ৩ নং ওয়ার্ডে সৈয়দ আবু আবদুল্লাহ বাপ্পী ৭২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দী নাসিরুল ইসলাম পেয়েছেন ৪০৮ ভোট। ৪ নং ওয়ার্ডে শাকিল রাব্বি ইভান ৯৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্ধন্দী আব্দুর রহিম পেয়েছেন ৯২৬ভোট। ৫ নং ওয়ার্ডে জাফর ইকবাল ৯০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী আবু হাসনাত পেয়েছেন ৬২৪ ভোট, ৬  নং ওয়ার্ডে শাহীনুর রহমান রিটন ৮২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সৈয়দ মঞ্জরুলুল হাসান টুটুল পেয়েছেন ৭৬৪, ৮ নং সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন ৬৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সাত্তার মুক্তা পেয়েছেন ৪০৭ ভোট ও ৯নং ওয়ার্ডে সোহেল রানা ডলার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদুল ইসলাম পেয়েছেন ৮১৬ ভোট। এদিকে সংরক্ষিত মহিলা (১,২,৩) আলপনা খাতুন ২৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী দিল আফরোজ পেয়েছেন ১৮৪৪ ভোট। (৪,৫,৬) ওয়ার্ডে শিউলি আক্তার ২৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী রিনা খাতুন পেয়েছেন ২৪৮৯ ভোট। মোট ভোটারের সংখ্যা ৩০ হাজার ৯৬৫। ১৩টি কেন্দ্রে শতকরা ৮০ ভাগের উপরে ভোট পোল হয়েছে। মেহেরপুর পৌরসভা নির্বাচনে সকাল ৮টায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। পৌনে দশটার দিকে সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের দুটি কেন্দ্রের ভোট স্থগিত করেন জেলা রিটার্নিং অফিসার। ভোট শুরুর আগে রাতের আঘারে ব্যালট পেপারে সিল মেরে বাক্সবন্দি করার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই দুটি কেন্দ্রের ভোট গ্রহণ হবে বলে জানা গেছে। তবে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে জয়ের আনন্দ বিরাজ করছে। জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান বলেন, দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী