মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বাঘাডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে:এমপি টগরের অনুদান প্রদান

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০১৭ ইং
দামুড়হুদার বাঘাডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে:এমপি টগরের অনুদান প্রদান
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে গতকাল বুধবার সকাল ১১ টার সময় বাঘাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সর্বস্ব হারানো ১২ টি পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। সম্প্রতি বাঘাডাঙ্গা স্কুল পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারকে একবস্তা করে চাল ও নগদ ৫ হাজার টাকা অনুদান দেন। সেই সাথে আরো ৬ হাজার টাকা ও ২ বান করে টিন দেওয়ারও প্রতিশ্রুতি দেন। অগ্নিকান্ডে দগ্ধ ছেলেটির চিকিৎসার্থেও আর্থিক অনুদান দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নজীর আহমেদ, আ: কাদের বিশ্বাস, রেজাউল করিম মিন্টু, মুনসুর, লুৎফর রহমান, মিয়াজান, সমির, আশরাফ, আ: সালাম বিশ্বাস, জাহিদুর রহমান মুকুল, হাকিম মেম্বর, মন্টু মেম্বর, মনি মেম্বর, ভগু মেম্বর, আ: রাজ্জাক, মোস্তাফিজ কচি, শরীফুজ্জামান শরীফ, শরীফ রতন, মেহেদী হাসান মিলন, বখতিয়ার খলজি বকুল, রাজু, মুন্না, জামাল, মেশকাত, সাইদ, আফতাব, আনা, মিঠুন, আজাদ ষ্টাটার প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী