ফাতেমা প্লাজ থেকে চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- আপলোড তারিখঃ
১৯-০৪-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ফাতেমা প্লাজা থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে চারটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে পানি ভর্তি বালতিতে ওই বস্তুগুলো থানায় নেয়া হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের ফাতেমা প্লাজা মার্কেটের ভিতরে পূর্বদিক দিয়ে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠা সিঁড়িতে একটি সাদা শপিং ব্যাগ দেখেন মার্কেটের নৈশপ্রহরী। গত সোমবার রাত ১০টার দিকে ওই ব্যাগটি দেখে মার্কেটের সাধারণ সম্পাদককে খবর দেন তিনি। চুয়াডাঙ্গা সদর থানার এসআই আল এমরান বিপিএম খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান। পরে মার্কেটের সিঁড়িতে থাকা ওই ব্যাগ থেকে কালো এবং লাল টেপ দিয়ে মোড়ানো চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নেয় পুলিশ। ফাতেমা প্লাজার স্বত্বাধিকারী গোলাম মোস্তফা বিশ্বাস জানান, মার্কেটের দ্বিতীয় তলায় স্থানীয় এক রাজনৈতিক নেতার অফিস আছে। বোমা রাখাটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। ওই অফিস না থাকলে মার্কেটে আর এধরণের কোন ঘটনা ঘটবে না। অভিন্ন মন্তব্য করেন ফাতেমা প্লাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. গিলবার্ট বাপী রায়।
কমেন্ট বক্স