খাদিমপুরে আলমসাধুর ধাক্কায় আহত ৩
- আপলোড তারিখঃ
১৭-০৪-২০১৭
ইং
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গার খাদিমপুর মোড়ের অদূরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে তিনজন স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহতরা হলো আলমডাঙ্গা বড় গাংনীর পশ্চিমপাড়ার রফিজুল ইসলামের ছেলে শাহিন আলম দিপু (১৯) একই গ্রামের রেকবার আলীর ছেলে বাসার (২০) ও মিয়া পাড়ার উজ্জল মিয়ার ছেরে তানভীর হাসান অন্তু (২০)। জানা গেছে, শাহিন আলম দিপু, বাসায় ও তানভীর হাসান অন্তু চুয়াডাঙ্গা পুলিশ লাইনে পরীক্ষা দেওয়ার উদ্দ্যেশে নিজ গ্রাম থেকে এক মোটরসাইকেলে ৩ জন রওনা দেন। পথিমধ্যে খাদিমপুর মোড়ের অদূরে পৌঁছালে অপর দিক দিয়ে আসা আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন পরীক্ষার্থী আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তিনজনই হাসপাতালে চিকিৎসাধিন আছে।
কমেন্ট বক্স