জীবননগরে ভিক্ষুকমুক্ত বিলবোর্ড স্থাপন
- আপলোড তারিখঃ
১৭-০৪-২০১৭
ইং
জীবননগর অফিস: জীবননগরে ভিক্ষুকমুক্ত জীবননগর উপজেলার বিলবোর্ড স্থাপন করলেন খুলনা বিভাগীয় কমিশনারের সহধর্মিণী নিলুফার জাহান। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর উপজেলা ভিক্ষুকমুক্ত ঘোষণার বিলবোর্ড স্থাপন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ।
কমেন্ট বক্স