মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খুলনা বিভাগীয় কমিশনারের সহধর্মিনী নীলুফার জাহান:আলমডাঙ্গা বদ্ধভূমি পরিদর্শন করলেন

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০১৭ ইং
খুলনা বিভাগীয় কমিশনারের সহধর্মিনী নীলুফার জাহান:আলমডাঙ্গা বদ্ধভূমি পরিদর্শন করলেন
অফিস: খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের সহধর্মিনী নীলুফার জাহান আকষ্মিকভাবে আলমডাঙ্গা বদ্ধভূমি পরিদর্শন করেছেন। গতকাল সকাল ১০ টার দিকে তিনি তার সন্তান তানভীর তাজওয়ারকে সাথে নিয়ে বদ্ধভূমি পরিদর্শন আসেন। বদ্ধভূমি পরিদর্শনকালে তিনি এর অবকাঠামোর নির্মাণ শৈলীর প্রশংসা এবং জাদুঘর পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, নির্বাহী অফিসারের সহধর্মিনী পাপিয়া খাতুন, চুয়াডাঙ্গা সদর সহকারি কমিশনার (ভূমি) পুলক কুমার মন্ডল, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কাজী খালেদুর রহমান অরুন। কাজী খালেদুর রহমান অরুন বদ্ধভূমির সম্পর্কে বিস্তারিত তাঁর নিকট তুলে ধরেন। তিনি জানান, ১৯৭১ সালে বদ্ধভূমির পাশে লালব্রীজের নিকট পাকসেনাদের অস্থায়ী ক্যম্প ছিল। এখান থেকেই পাক সেনারা ট্রেন থেকে লোক নামিয়ে বদ্ধভূমির ভিতরে অবস্থিত তৎকালীন ওয়াবদার হলুদ ঘরটিতে নির্যাতন করে হত্যা করে এখানে পুতে রাখতেন। শুধু তাই নয়, তারা এতই নির্মম ছিল জ্যন্ত মানুষ কবর খুরে পুতে রাখত। ঘটনা সুনে বিভাগীয় কমিশনারের পতœী শিউরে উঠেন। তিনি শহীদদের প্রতি সমবেদনা জানান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী