মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সীমান্ত থেকে ৩ কেজি সোনার বার ও মোটরসাইকেলসহ:চোরাকারবারি বাবু আটক

  • আপলোড তারিখঃ ১৫-০৪-২০১৭ ইং
দর্শনা সীমান্ত থেকে ৩ কেজি সোনার বার ও মোটরসাইকেলসহ:চোরাকারবারি বাবু আটক
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে বিজিবি ৩টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে। গত শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটির সময় গোপন সংবাদের চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়নের বিজিবি পরিচালক আমির মোহাম্মদ মজিদ এর নেত্রীত্বে একটি বিশেষ টহলদল পাকৃষ্ণপুর সড়কের উপর থেকে  ৩কেজি ১৭৫ গ্রাম ৩টি ওজনের স্বর্ণের বারসহ ঝাঁঝাডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে বাবু মিয়া (৩২) নামে ১জনকে আটক করেছে। বিজিবি জানায়,  ৩কেজি ১৭৫ গ্রাম স্বর্ণের বার, একটি ১০০সিসি নতুন মোটর সাইকেল ও ১টি মোবাইল সেটসহ সীমান্ত থেকে তাকে আটক করা হয়। যার আনুমানিক মুল্যে ১কোটি ২১ লাখ ২৯হাজার দুইশত তেইশ টাকা। স্বর্ণ মোটর সাইকেল ও মোবাইল সেটসহ চোরাচালানী বাবু মিয় কে দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে বিজি জানান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী