মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার নাগদাহ যুবলীগের আলোচনা সভায় নঈম জোয়ার্দ্দার:সৃষ্টিলগ্ন থেকে দেশ সেবায় যুবলীগের যথেষ্ট সুনাম রয়েছে

  • আপলোড তারিখঃ ১৫-০৪-২০১৭ ইং
আলমডাঙ্গার নাগদাহ যুবলীগের আলোচনা সভায় নঈম জোয়ার্দ্দার:সৃষ্টিলগ্ন থেকে দেশ সেবায় যুবলীগের যথেষ্ট সুনাম রয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন যুবলীগের আয়োজনে গতকাল বিকাল ৪ টার সময় ঘোলদাড়ী বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার বিকাল ৪ টা সময় আলমডাঙ্গার নাগদহ ইউনিয়ন যুবলীগের আয়োজনে ঘোলদাড়ী বাজারে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন নাগদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত মোল¬া। প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথি বলেন, এই দেশ স্বাধীনতার স্বপক্ষের শক্তির। জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে আমাদের দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র যুবলীগের নেতাকর্মিরা সফল হকে দেবে না। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালে ১১ই নভেম্বর শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন। সৃষ্টিলগ্ন থেকে দেশ সেবায় যুবলীগের রয়েছে যথেষ্ট সুনাম, তিনি আরো বলেন আধুনিক চুয়াডাঙ্গার রুপকার হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে আমরা যুবলীগ সংঘবন্ধ আছি এবং ভবিষৎ এ থাকবো। সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সমাজ গঠনে চুয়াডাঙ্গার যুবলীগ কাজ করে যাবে। তিনি সকলকে ঐক্যবন্ধ থাকার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন নাগদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আশরাফ মন্নু, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, আব্দুল খালেক, মিনহাজ উদ্দিন, জাকির হাসেন। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ডিটুল হোসেন, বাবলু রহমান, রাইহান আলী, ইমরান হোসেন , সেলিম উদ্দিন, রেজাউল, ইদ্রীস, আকরাম, সালাম, সিফাত উল¬াহ, নাজিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আসিক ইকবাল স্বপন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী