মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের কমিটি ঘোষণা: সভাপতি ফারুক : কবির সম্পাদক

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০১৭ ইং
চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের কমিটি ঘোষণা: সভাপতি ফারুক : কবির সম্পাদক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গোলাম ফারুক জোয়ার্দ্দারকে সভাপতি ও মো. আসাদুজ্জামান কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা দেওয়া হয়। এ ছাড়াও আগামী এক মাসের (৩০ দিন) মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ কৃষক লীগের দলীয় প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তি নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছে। অনেকে নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, সভাপতির স্বাক্ষরে অনুমোদন পাওয়া এই কমিটির আংশিক অনুমোদন কেন? কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের স্বাক্ষর অবশ্যই থাকা বাঞ্জনীয়। এবিষয়ে বাংলাদেশ কৃষক লীগের দলীয় প্যাডে উল্লেখিত নাম্বারে ফোন দিলে কেউ ফোন রিসিভ করেননি। কৃষক লীগের এই কমিটিতে মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার সভাপতি হওয়ায় ফারুক চেয়ারম্যানের নিজ গ্রাম শরিষাডাঙ্গাতে রাতেই চেয়ারম্যান পন্থী নেতাকর্মিরা আনান্দ মিছিল করেছে বলে জানা যায়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী