আলমডাঙ্গায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি’র কর্মব্যস্ত দিন:সন্ত্রাস ও জঙ্গিবাদ ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান
- আপলোড তারিখঃ
১১-০৪-২০১৭
ইং
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরে গতকাল আলমডাঙ্গায় সারাদিন ব্যস্ততম সময় অতিবাহিত করেন। গতকাল সকাল ১০টায় তিনি আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভায় যোগদেন। এরপর তিনি উপজেলা আ.লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভাশেষে হারদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভায় অংশ নেন।
আমাদের আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ম্যানেজিং কমিটির সভায় যোগ দিতে কলেজ ক্যাম্পাসে এসে পৌছালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর সকাল ১০টায় অধ্যক্ষের কার্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহ-সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, সদস্য খন্দকার হামিদুল ইসলাম আজম, মজিবর রহমান, ইলিয়াস আহম্মেদ সিদ্দিক, আবুল কাশেম টুকু, গোলাম সরোওয়ার মিঠু, তপস রশিদ, রিজিয়া সুলতানা টুম্পা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আবু হাসান বাচ্চু। এ সভায় গতসভার কার্যবিবরনী পাঠ ও তা অনুমোদন করা হয়। এছাড়াও নতুন ভবন পুণঃনিমার্ণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কলেজের একটি ম্যাগাজিন প্রকাশের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। এখান থেকে দলীয় নেতাকর্মীরা তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে যায়। সেখানেও তাঁকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। শুরু হয় উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা। পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা কোনভাবেই জঙ্গিবাদ, সন্ত্রাস ও স্বাধীনতা বিরোধীদের কাছে মাথানত করব না। সকলকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করতে হবে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহ-সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আ.লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, আ.লীগ নেতা সৈয়দ সাজেদুল হক মুনি, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, কাউছার আহমেদ বাবলু, মুক্তিযোদ্ধা আহসান মৃধা, জেলা পরিষদ সদস্য তপন কুমার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহিদা সিরাজ, মকবুল হোসেন, আব্দুর রাজ্জাক, কালু ঘোষ, মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা দিদার আলী, রাহাব উদ্দিন, খবির উদ্দিন, ডা. আনিস, রানা মন্ডল, আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর আব্দুল গাফ্ফার, সাধারন সম্পাদক সোনাহার মন্ডল, যুবলীগ নেতা বুলবুল, সাইফুর রহমান পিন্টু, ডিটু, মনা, আনিস, মকলেছ, স¤্রাট, টুটুল, ইখলুস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা বাদশা, তমাল, হাসান, ইছানুর, রফি, সজীব, কাজল, টিটন, নিশান, সমির, রুবেল প্রমূখ। অন্যদিকে, গতকাল বেলা ১২টায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা হারদী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মোঃ মাসুদ রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যার দেলোয়ার হোসেন, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা প.প. কর্মকর্তা আব্দুস সাত্তার, সমাজসেবা অফিসার আবু তালেব, ইউএইচসি মহাবুল ইসলাম, আনোয়ারা বেগম, সজাক সংস্থার নির্বাহী পরিচালক বাবুল আক্তার, অফিস সহায়ক আব্দুল মোতালেব, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাঙÍা সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার প্রমূখ। সভায় হাসপাতালের উন্নয়নকল্পে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অপরদিকে বেলা ১টায় হারদী এমএস জোহা ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এসময় উপস্থিত ছিলেন এমএস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মহর আলী, মইনুল হক, মজিবার রহমান, আব্দুর রাজ্জাকসহ শিক্ষক প্রতিনিধিগণ।
কমেন্ট বক্স