মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি’র সাথে সৌজন্য স্বাক্ষাতে : দৈনিক সময়ের সমীকরণ পরিবার

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০১৭ ইং
হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি’র সাথে সৌজন্য স্বাক্ষাতে : দৈনিক সময়ের সমীকরণ পরিবার
আফজালুল হক/আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় হুইপ, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দ্রুত আরোগ্য লাভ শেষে নিজ নির্বাচনী এলাকায় মানুষের মাঝে ফিরে আসায় তাঁকে অভিনন্দিত করে তাঁর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছে দৈনিক সময়ের সমীকরণ পরিবার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাসভবনে গিয়ে স্বাক্ষাত করেন পরিবারের সদস্যরা। হুইপ ছেলুন জোয়ার্দ্দারকে ফুল দিয়ে সুস্থ্য জীবনে ফিরে আসায় মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে তাঁকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান উপদেষ্টা সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, একাত্তর টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ’র ছড়াকার এমএ মামুন, চ্যানেল নাইন’র চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ’র জ্যেষ্ঠ প্রতিবেদক উজ্জ্বল মাসুদ, নিজস্ব প্রতিবেদক এসএম শাফায়েত, শহর প্রতিবেদক আফজালুল হক, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবিব প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী