মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০১৭ ইং
দামুড়হুদায় মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার পুরাতন বাস্তপুর-রঘুনাথপুর রাস্তায় মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে ওয়াছেদ আলী(৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় সাথে থাকা সুমাইয়া নামের অপর ১শিশু আহত হয়েছে বলে জানা গেছে। নিহত ওয়াছেদ আলী দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আজিজুলের ছেলে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। দামুড়হুদা মডেল থানার (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, দামুড়হুদার উপজেলার পুরাতন বাস্তপুর-রঘুনাথপুর রাস্তায় দ্রুতগতিগামী একটি মোটরসাইকেল ওয়াছেদ আলী(৭) কে চাপা দিয়ে পালিয়ে যায়।  এসময় ওয়াছেদ ও ওই গ্রামের জাহিদুলের মেয়ে সুমাইয়া (৫) রাস্তার পাশে খেলা করছিল। মোটরসাইকেল চাপায় ঘটনাস্থলেই মারা যায় ওয়াছেদ আলী। আহত হয় সুমাইয়া নামের অপর শিশু। তিনি আরো জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে লাশ ময়না তদন্ত করে মামলা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী