মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঢাকাস্থ জীবননগর থানা কল্যাণ সমিতির উদ্যোগে:প্রবীণ শিক্ষক সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০১৭ ইং
ঢাকাস্থ জীবননগর থানা কল্যাণ সমিতির উদ্যোগে:প্রবীণ শিক্ষক সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগর থানা কল্যাণ সমিতি, ঢাকার উদ্দ্যোগে প্রবীণ শিক্ষক সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ্ েগতকাল শনিবার সকাল  সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা পরিষদ চক্তরে জীবননগর থানা কল্যাণ সমিতি ঢাকার সভাপতি ব্রিঃ জেঃ মোঃ গোলাম হোসেন পিএসসি (অব:)’র সভাপতিত্বে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ.মান্নান ও জীবননগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হানিফা খাতুন এই ৩ জন প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা ও উপজেলার ৬৮জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রবীণ শিক্ষকদের হাতে সম্মননা ক্রেস্ট ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জীবননগর থানা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মীর ইছহাক আলী জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা, ড.হাবিবুর রহমান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জর্দ মির্জা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রয়ী কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা খাইরুল বাশার শিপলু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হাসাদহ ইউনিয়ন আওযামীলীগের সভাপতি রবি বিশ্বাস, সীমান্ত ইউনিয়ন আওয়ামীলেিগর সভাপতি হাজী আ. মালেক মোল্লা, যুবলীগ নেতা আ. সালাম ঈশা, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, মজিবার রহমান, জুম্মাত মন্ডল, শহিদুল ইসলাম ধনী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন,সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলার ওয়াসিম রাজা, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল আলম  মানিক, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষকরা হল মানুষ গড়ার কারিগর তাদের ঋণ কখনও শোধ করা যাবে না । দেশের মুখ উজ্বল করতে হলে সকল শিক্ষার্থীদের লেখাপড়ার দিকে মনোযোগী হতে হবে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চঞ্জল আহম্মেদ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী