মেহেরপুরে সড়কের গাছের ডাল পড়ে যুবক আহত:চোর সন্দেহে আটক-২
- আপলোড তারিখঃ
০৮-০৪-২০১৭
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমদহ-আশরাফপুর সড়কে রাতের আধারে চুরি করে গাছের ডাল কাটছিল দূর্বৃত্তরা। ঐ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান প্রয়াত আলা উদ্দিনের ছেলে আব্দুল¬াহ আল মামুন (৩৮) রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। গাছের ডাল মাথায় পড়ে তিনি মারাত্মক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত পৌনে বারটার দিকে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে পুলিশ চোর সন্দেহে গাছের ডালসহ দু’জনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের চিহ্নিত কয়েকজন চোর আমদহ-আশরাফপুর সড়কের পাশে মসজিদ কমিটির রোপণকৃত গাছ কাটছিলো। তারা ৫টি গাছ কেটে স্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে ভর্তি করে। গাছ কাটার এক পর্যায়ে পথচারী আব্দুল¬াহ আল মামুনের মাথায় উপর পড়লে তিনি মারাত্মক আহত হন। তবে আটককৃতদের দাবি, তারা মাছ ধরার জন্য গাছের ডাল কাটছিল। তারা গাছ চোর নয়। এদিকে মামুনকে হাসপাতালে প্রেরণ করে গাছ কাটার সঙ্গে জড়িতরা আত্মগোপনের চেষ্টা করে। এসময় গ্রামবাসীর সহযোগিতায় আশরাফপুরের ফিরোজ হোসেন ও আহসানুলকে আটক করে পুলিশ। মেহেরপুর সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজন মূলক মাছ শিকারী। ভৈরব নদে ডাল ফেলে মাছ ধরার জন্য তারা গাছের ডাল কেটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিষয়টি আরো তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া গাছের ডালপালা ও ট্রলি পুলিশ হেফাজতে রয়েছে।
কমেন্ট বক্স