খোকসা গ্রামে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
- আপলোড তারিখঃ
০৮-০৪-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক/বাড়াদি প্রতিবেদক: দামুড়হুদা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরাই সিন্ডিকেটের দু’জন সদস্যসহ ৩টি চোরাই মোটরসাইকেল আটক করেছে। গতকাল রাতে মেহেরপুর সদর উপজেলার খোকসা বাজার থেকে আটক করা হয়। আটকৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মৃত ফরজ শেখের ছেলে সাদেকুর (২৮) ও একই এলাকার কালু শেখের ছেলে মনজুরুল (২৮)। দামুড়হুদা মডেল থানা সুত্রে জানা গেছে, গতকাল রাতে দামুড়হুদা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার খোকসা চোরাই সিন্ডিকেটের সদস্য সন্দেহে খোকসা বাজার থেকে অভিযান চালিয়ে সাদেকুর ও মনজুরুলকে আটক করে এবং তাদের দু’জনের বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল জব্দ করে দামুড়হুদা মডেল থানায় নিয়ে আসে। জব্দক্তৃ মোটরসাইকেলের মধ্যে ১টি সিডিআই ১০০ সিসি, ১টি ডিস্কোভার ১২৫ সিসি ও ১টি জেলিং ৭০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কমেন্ট বক্স