মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিশেষ অপরাধ দমন সভায় ডিআইজি দিদার আহম্মদ:জঙ্গী সন্ত্রাস ও মাদকে কাউকে ছাড় দেওয়া হবে না

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০১৭ ইং
ঝিনাইদহে বিশেষ অপরাধ দমন সভায় ডিআইজি দিদার আহম্মদ:জঙ্গী সন্ত্রাস ও মাদকে কাউকে ছাড় দেওয়া হবে না
নিজস্ব প্রতিবেদক: খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ দিদার আহম্মদ বলেছেন, জঙ্গী, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। এই তিন বিষয়ে কোন ছাড় নেই। তিনি শুক্রবার রাতে ঝিনাইদহ পুলিশ সুপারের কনফারেন্স রুমে অপরাধ বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তৃতাদানকালে এ কথা বলেন। ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ গ্রহন করেন। নবাগত রেঞ্জ ডিআইজ আরো বলেন, একটি সুন্দর সমাজ বির্নিমানে পুলিশের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। এ ক্ষেত্রে ভয়, ভীতি ও লোভ লালসার উর্ধ্বে থেকে কাজ করতে হবে। তিনি বলেন, সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক দেশ এবং জাতীর শত্রু। তাদেরকে দমনের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে হবে। ঝিনাইদহের আইন শৃংখলা নিয়ন্ত্রনে জিরো টলারেন্স বজায় রাখার আহবান জানিয়ে বলেন, এখানকার মানুষ শান্তিপ্রিয় ও পুলিশ বান্ধব। তাদেরকে সাথে নিয়েই আমরা অপরাধ দমনে এগিয়ে যাব।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী