কার্পাসডাঙ্গায় ফায়ার সার্ভিস সদস্যদের:জনসচেতনতা বৃদ্ধিতে উন্মুক্ত আলোচনা
- আপলোড তারিখঃ
০৭-০৪-২০১৭
ইং
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ করে পরিদর্শনে আসেন দর্শনা ফায়ার ষ্টেশনের কর্মীরা। এসময় জনসচেতনতা বাড়াতে বাজারের প্রতিটি দোকানে দর্শনা ফায়ার ষ্টেশনের নাম্বার, অগ্নিনির্বাপনে প্রাথমিকভাবে কি করনীয়, ফায়ার লাইসেন্স, অগ্নিনির্বাপন যন্ত্রের ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে নিয়ে জনসচেতনতা বাড়াতে উন্মুক্ত আলোচনা করেন। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানান কার্পাসডাঙ্গা বাজারের সকল দোকান মালিকসহ স্থানীয়রা। দর্শনা ফায়ার ষ্টেশন অফিসার জাহিদসহ একদল ফায়ার সার্ভিস সদস্য জনসচেতনতা বৃদ্ধিতে উন্মুক্ত আলোচনা অংশ নেন। এসময় আগুন লাগলে দ্রুত ০১৭৪৮০১৪৪৯৯ এই নাম্বারে কল করার অনুরোধ করেন।
কমেন্ট বক্স