মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা তেঘরী-কলাগাছিতে রাতে একদল দূর্বৃত্ত্বের পিটুনিতে : জাহাঙ্গীর আহত : পুলিশের অভিযান

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০১৭ ইং
চুয়াডাঙ্গা তেঘরী-কলাগাছিতে রাতে একদল দূর্বৃত্ত্বের পিটুনিতে : জাহাঙ্গীর আহত : পুলিশের অভিযান
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরীতে গত বৃহস্পতিবার ডাকাতির ঘটনার পর গতকাল রাতে আবারও ১০/১৫ জনের একদল দূর্বৃত্ত্বের পিটুনীতে পুকুর পাহারাদার গুরুতর আহত হয়েছে। জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে তেঘরী গ্রামে ডাকাতি করার উদ্যোশে আসার পথিমধ্যে কলাগাছি ও তেঘরী গ্রামের মাঝামাঝি পুকুরে কাছে পৌছালে পুকুর পাহারা দেওয়া একই একই এলাকার হাসেম আলীর ছেলে জাঙ্গাহীর তাদের দেখে ফেলে। এসময় ডাকাত ডাকাত বলে চিৎকার করলে দূর্বৃত্ত্বরা জাঙ্গাহীরকে গালিগালাজ দিতে থাকে আর বলে আমাদের ডাকাতি করতে বাধা দিলি তোকে আজ মেরে ফেলবো। এই বলে দূর্বৃত্ত্বরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে গ্রামবাসী উপস্সিতি টের পেয়ে দূর্বৃত্ত্বরা পালিয়ে যায়। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: তরিকুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অত্র এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করেন এবং রাতভর অভিযান চালাতে তিনি স্থানীয় ফাঁড়ি ও সদর থানা পুলিশকে নির্দেশ দেন। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুর ইসলাম জানান, এটি কোন ডাকাতির ঘটনা নয়, তবে আমরা টহল জোরদার করেছি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী