মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে থানায় স্বাভাবিক জীবতে ফিরতে:৫ জন মাদকব্যবসায়ী ও ১৩ জন মাদকসেবীর আত্মসমর্পণ

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০১৭ ইং
মুজিবনগরে থানায় স্বাভাবিক জীবতে ফিরতে:৫ জন মাদকব্যবসায়ী ও ১৩ জন মাদকসেবীর আত্মসমর্পণ
মুনশী মুকাদ্দেস/শেরখান: মেহেরপুরের মুজিবনগর ৫ জন মাদকব্যবসায়ী ও ১৩ জন মাদকসেবী স্বাভাবিক জীবতে ফিরতে আত্মসমর্পণ করে পুলিশের কাছে। ওরা মাদকসেবী ও ব্যবসায়ী। যেন সমাজ থেকে বিচ্ছিন্ন। কখনও চুরি ও আবার কখনও কারও কাছে হাত পেতে টাকা উপার্জন করে। জড়িয়ে পড়ে মাদক সেবনে। আবার অনেকেই সমাজে দাপটের সাথে মাদক ব্যবসা করে আসছে। সম্প্রতি সময়ে পুলিশের অব্যহত অভিযানে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর মুজিবনগর থানায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা স্বাভাবিক জীবতে ফিরতে আত্মসমর্পণ করেছে। এ সময়  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন উপস্থিত ছিলেন। স্বাভাবিক জীবনে ফিরতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি। চলতি মাসের প্রথমেই মেহেরপুরকে মাদক মুক্ত করার ঘোষণা দেন পুলিশ সুপার আনিছুর রহমান। তারপর থেকেই জেলার বিভিন্ন গ্রামে শুরু হয় ব্যাপক অভিযান। তিন থানায় তৈরি করা হয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের তালিকা। এরপর থেকেই বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস, বাগোয়ান, তারানগর, জয়পুর, রতনপুর, বল্লভপুরসহ বিভিন্ন গ্রামের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে শুরু করে। শুক্রবার বিকেলে মুজিবনগর থানায় বাগোয়ান ইউনিয়নের ১৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তাদের স্বাভাবাবিক জীবনে ফিরতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন ওসি কামাল হোসেন। পুলিশ সুপার আনিছুর রহমান জানান, যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ লক্ষে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে পরবর্তি পদক্ষেপ নেয়া হচ্ছে। মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বড় বড় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় যাতে কেউ মাদক ব্যবসা চালিয়ে যেতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। যাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনভাবেই যাতে নতুন করে কেউ মাদকের সাথে জড়িয়ে পড়তে না পারে সে লক্ষে কাজ করছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী