মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ঠাকুরপুরে ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা লুটের তিনদিনের মাথায়:চুয়াডাঙ্গার তেঘরিতে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গহনা ও মোবাইল লুট

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৭ ইং
দামুড়হুদার ঠাকুরপুরে ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা লুটের তিনদিনের মাথায়:চুয়াডাঙ্গার তেঘরিতে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গহনা ও মোবাইল লুট
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটছেই। পুলিশের ব্যাপক তৎপরতা এবং  গ্রামে পাহারা থাকা সত্ত্বেও গত ৩ দিনের ব্যবধানে সদর উপজেলা তেঘরী গ্রামসহ পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটলো। গত বৃহস্পতিবার রাতে আবারো চুয়াডাঙ্গার তেঘরী গ্রামের রেজাউলের বাড়ীতে ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ীর সদস্যদের জিম্মি করে সোনার গহনা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। তবে, ডাকাতিকালে গ্রামবাসী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়। চুয়াডাঙ্গার তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ লিটন গাজী জানান, গত বৃহস্পতিবার রাত অনুমান ৯টার দিকে ৭/৮ জনের ডাকাতদল সদর উপজেলার তেঘরি গ্রামের মাঠের মধ্যে রেজাউলের বাড়ীতে হামলা করে। এসময় তারা ধারালো অস্ত্রের মুখে বাড়ীর সদস্যদের জিম্মি করে ডাকাতি করতে থাকে। বাড়ীর সদস্যরা চিৎকার করলে গ্রামের পাহারদার ও পুলিশ ঘটনা স্থলে উপস্থিতি হয়। এসময়  ডাকাতদলের সদস্যরা পুলিশ ও গ্রামবাসীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে ডাকাতরা বাড়ীর সদস্যদের কাছে থেকে নগদ টাকা নিতে না পারলেও বাড়ীর মালিক রেজাউলের মেয়ে সোহাগীর হাতের আট আনা সোনার হাতের বালা, এক আনা সোনার কানের দুল ও একটি মোবাইল ফোন এবং একটি ধারালো দা নিয়ে যায়। অপরদিকে গত ৩ এপ্রিল রবিবার রাতে দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের রাস্তায় ডাকাতদল হানা দিয়ে দুই ভুট্টাব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় সাদেকুল নামের এক কৃষককে ডাকাতির অভিযোগে আটক করেছে পুলিশ। দামুড়হুদা থানার গ্রামাঞ্চলে পুলিশের কড়া পাহারা থাকলেও ৩ এপ্রিল রবিবার রাত সাড়ে আটটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। এদিন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের ভুট্টা ব্যাবসায়ী নাজিমউদ্দীন মাষ্টারের ছেলে হাবিব ও নুর হক তরফদারের ছেলে আহসান হাবীব ভুট্টা বিক্রি করে মোটরসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। রাত অনুমান সাড়ে আটটার দিকে তারা ঠাকুরপুর গ্রামের ধাপাড়ের মাঠ নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পথ রোধ করে। এরপর ডাকাতদল তাদের মেরে ফেলার হুমকি দিয়ে কাছে থাকা ভূট্টা বিক্রির ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতির শিকার হাবিব এসময় কার্পাসডাঙ্গা ক্যাম্পে মোবাইল করলে এসআই সুব্রত রায় ঘটনাস্থলে যান এবং হাবিব ও আহসানকে উদ্ধার  করে। উল্লেখ্য যে, এঘটনার  সময় ঐ মাঠে ধানের জমিতে পানি দেওয়ার কাজ করা অবস্থায় কার্পাসডাঙ্গা গ্রামের জয়নালের ছেলে কৃষক সাদেকুলকে ডাকাতি ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক তরে আনে এস আই সুব্রত রায় । তবে সাদেকুলের পিতা জয়নাল অভিযোগ করে জানান, ঘটনাস্থলের অদুরেই  তার ছেলে সাদেকুল মাঠে ধানের জমিতে পানি দিচ্ছিল পুলিশ অন্যায়ভাকে তাকে ডাকাত বলে আটক করেছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী