মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিকিৎসা ও বিশ্রাম শেষে দীর্ঘদিন পর আজ চুয়াডাঙ্গায় আসছেন জাতীয় সংসদের হুইপ : বদরগঞ্জে এমপি ছেলুনকে স্বাগত জানাতে জেলা আ.লীগের প্রস্তুতি

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০১৭ ইং
চিকিৎসা ও বিশ্রাম শেষে দীর্ঘদিন পর আজ চুয়াডাঙ্গায় আসছেন জাতীয় সংসদের হুইপ : বদরগঞ্জে এমপি ছেলুনকে স্বাগত জানাতে জেলা আ.লীগের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা- ১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আজ চুয়াডাঙ্গায় আসছেন। তিনি ভারতে চিকিৎসা নিয়ে দীর্ঘদিন পর রাষ্ট্রীয় সফরে নিজ এলাকায় আসছেন। তাঁর স্পাইনালের বর্ধিত হাড় অপসারণে গত ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ের কৈয়মবাটোরের গঙ্গা হাসপাতালে সফল অস্ত্রোপচার করা হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি চিকিৎসা শেষে দেশে ফেরেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন বিশ্রামে থাকার পর আজ চুয়াডাঙ্গায় আসছেন। অস্ত্রোপচারের পর এটিই তাঁর প্রথম চুয়াডাঙ্গা সফর। আজ শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করবেন তিনি। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সহকারি একান্ত সচিব নাসির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় জাতীয় সংসদ ভবনস্থ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল পৌনে ৮টার দিকে বিমানযোগে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি। সকাল ৮টা ১৫ মিনিটে যশোরে পৌছে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা সড়কপথে রওনা হবেন তিনি। এছাড়া, সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলার প্রবেশদ্বার দশমাইল বদরগঞ্জ বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আগামীকাল শনিবার আরামপাড়াস্থ নিজ বাসভবনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় এবং আগামী রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সোমবার বিকেল ৩টায় দামুড়হুদার জয়রামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে বড় বলদিয়া স্কুল অ্যান্ড কলেজে শোকসভায় প্রধান হিসেবে যোগদান করবেন তিনি। মঙ্গলবার থেকে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হবে। চুয়াডাঙ্গা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন জানান, শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার প্রবেশদ্বার দশমাইল বদরগঞ্জ বাজারে জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’কে স্বাগত জানাবে আওয়ামী লীগের নেতাকর্মিরা। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হবে। পথসভায় বক্তব্য রাখবেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার। সভা শেষে দলীয় নেতাকর্মিদের শোভাযাত্রার সাথে বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সকাল সাড়ে ৯টার মধ্যে আওয়ামী লীগের সকল নেতাকর্মিদের বদরগঞ্জ বাজারে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উল্লেখ্য, জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের স্পাইনালের বর্ধিত হাড় অপসারণে অস্ত্রোপচারের জন্য চেন্নাইয়ের কৈয়মবাটোরের গঙ্গা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ ফেব্রুয়ারি অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক এস রাজা সেকরন তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। এরপর ১৯ ফেব্রুয়ারি চিকিৎসা শেষে দেশে ফেরেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী