মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির হানা:অজ্ঞান করে নগদ টাকা লুট

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০১৭ ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির হানা:অজ্ঞান করে নগদ টাকা লুট
শহর প্রতিনিধি: অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নগদ টাকা খুইয়েছে আলমডাঙ্গার ভূষিমাল ব্যবসায়ী বিল্লাল। তিনি মেহেরপুরের বিভিন্ন  ভূষিমাল ব্যবসায়ীদের কাছে টাকা নিয়ে ফিরছিলেন। যাত্রীবাহী বাসযোগে ফেরার পথে তাকে অজ্ঞান করে কাছে থাকা নগদ টাকা নিয়ে চম্পট দেয় অজ্ঞানপার্টির সদস্যরা। পরে যাত্রীবাহী বাসটি চুয়াডাঙ্গায় পৌছানোর বিল্লাল হোসেন না নামলে তার অজ্ঞান হওয়ার বিষয়টি বুঝতে পারেন ড্রাইভার-হেলপাররা। পরে বিল্লালকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার কসবা হাপানিয়া গ্রামের মৃত মসলেম ম-লের ছেলে বিল্লাল হোসেন (৪৫) দির্ঘদিন ধরে ভূষিমাল ব্যবসা করে আসছেন। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুরে বিভিন্ন আড়ৎ ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসার ৩০/৩৫ হাজার টাকা নিয়ে সোনার তরী বাসযোগে বাড়ি ফিরছিলেন। বাসটি চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় বাসস্ট্যান্ডে পৌছানোর পর সকল যাত্রীরা নেমে যায়। কিন্তু বিল্লাল হোসেন বাসের মধ্যেই থেকে যান। পরে বাসের হেলপার সাব্বির হোসেন বাসের ভেতরে গিয়ে বিল্লালকে ডাকলে সে বুঝতে পারে বিল্লালকে অজ্ঞান করা হয়েছে। পরে বিল্লাল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন বাসের ড্রাইভার ও হেলপার।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী