খুলনা বিভাগীয় কমিশনারের কাছে পৌর কর্মকর্তা-কর্মচারীদের স্মারকলিপি : রাজস্ব তহবিল হতে বেতন ভাতার দাবি
- আপলোড তারিখঃ
০৩-০৪-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাসহ আনুতোষিক রাজস্ব তহবিল হতে প্রদানের দাবীতে বিভাগীয় পর্যায়ে মানববন্ধন ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার ০৪টি পৌরসভাসহ খুলনা বিভাগের ৩৬টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিভাগীয় কমিটির সভাপতি রঞ্জন কান্তি গুহ’র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন শেষে এই স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন বেতন-ভাতা জাতীয়করন বাস্তবায়ন সংগ্রাম কমিটির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম (যশোর পৌরসভা), খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান প্রমূখ। বক্তারা বলেন, সরকারের পক্ষ হতে আমাদের প্রাণের দাবী বেতন ভাতা সহ পেনশন-গ্রাচুইটি ইত্যাদি রাজস্ব তহবিল হতে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহন করা হলে বাংলাদেশের সকল পৌরসভার কর্মকর্ত-কর্মচারী ও তাদের পরিবারবর্গ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ থাকবে। চুয়াডাঙ্গা পৌরসভা হতে জেলা সভাপতি মোঃ আয়ুব আলীর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল খুলনা বিভাগীয় মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
কমেন্ট বক্স