মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন : মিলনমেলায় গুণীজন সম্মাননা

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৭ ইং
আলমডাঙ্গায় বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন : মিলনমেলায় গুণীজন সম্মাননা

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু। তিনি বলেন, আলমডাঙ্গার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন বণিক সমিতি দীর্ঘ ২৮ বছর ধরে তিল তিল করে বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে। ভাড়া ঘরে থেকে যাত্রা শুরু করলেও আজ তাদের রয়েছে নিজস্ব ত্রি-তল ভবন। সদস্য সংখ্যাও ৭১২ জন। বর্তমান বণিক সমিতির ফান্ডে ২০ লক্ষ টাকার অধিক নিজস্ব অর্থ জমা আছে। এই সংগঠনের অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত মনে হচ্ছে। যদিও আমি এই সংগঠনের সাথে জড়িত। প্রধান অতিথি সকলকে অনুরোধ করেন নিজেদের মধ্যে সহমর্মিতা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু, সাবেক সভাপতি আলহাজ্ব রফিক মিয়া, আলহাজ্ব সমশের মল্লিক, সাবেক সাধারন সম্পাদক রবিউল ইসলাম পকো, এসআই মিজানুর রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। বণিক সমিতির সদস্য উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আহমেদ আলী, আলহাজ্ব শফিকুল ইসলাম, আলহাজ্ব এনামুল হক, হাফেজ মোতালেব হোসেন, সাবেক কোষাধ্যক্ষ আজিজার রহমান, আনোয়ার হোসেন, জিল্লুর রহমান ওল্টু, প্রিন্স, সাইফুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, রেজাউল হক, মাগরিবুর রহমান প্রমূখ। সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, ২ লাখ ৭৩ হাজার টাকা মুলধন হাতে নিয়ে আমরা কার্যভার গ্রহণ করেছিলাম। গত আড়াই বছরে এই কমিটি বণিক সমিতির নিজস্ব দ্বিতল ভবনে একটি ব্যাংকের শাখা স্থাপনসহ তহবিলে ২০লক্ষ টাকা সঞ্চয়ে সমর্থ হয়েছে। এ পর্যন্ত আয় হয়েছে ৩০ লক্ষাধিক ব্যয় হয়েছে ১০ লক্ষাধিক টাকা। অনুষ্ঠান শেষে বণিক সমিতি গঠনের পর থেকে যারা সভাপতি/সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তাদেরসহ বর্তমান সভাপতি/সম্পাদককেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বণিক সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহমেদকে তৎকালীন পূর্ব পাকিস্তানের পতাকায় আগুন দেওয়ার জন্য অগ্নিসেনা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী