মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট গাছ ফেলে ডাকাতির মামলায় : চার জনকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৭ ইং
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট গাছ ফেলে ডাকাতির মামলায় : চার জনকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট সড়কে গাছ ফেলে ঢাকাগামী নৈশকোচসহ অন্তত ১০টি গাড়িতে ডাকাতির ঘটনায় আটক হওয়া চার জনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিসষ্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক এই রিমান্ডের আদেশ দেন। উল্লেখ্য, গত ১৯ মার্চ রোববার সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট সড়কে গাছ ফেলে ঢাকাগামী নৈশকোচসহ অন্তত ১০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ২১ মার্চ রাতে সন্দেহভাজন সাইফুল, লিমন, শহিদুল ও মসলেমসহ চার জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, বুধবার চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাস  উক্ত আসামীদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত আসামীদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী