মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যানজটপূর্ন দর্শনায় ঘটছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০১৭ ইং
যানজটপূর্ন দর্শনায় ঘটছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা

`20170325_112730`

যানজটপূর্ন দর্শনায় ঘটছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা সচেনতা ও আইন প্রয়োগের অভাবই মুল কারণ   ওয়াসিম রয়েল: যানজটপূর্ন ছোট শহর দর্শনায় ঘটছে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা। বেশির ভাগ সড়ক দুর্ঘটনাই ঘটছে অবৈধ ইঞ্জিন চালিত পাখিভ্যান, অটোরিক্সা, করিমন, আলমসাধু, পাওয়ারট্রলিতে। একের পর এক দুর্ঘটনার সম্মুখিন হওয়া সত্বেও মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছেনা। হচ্ছেনা কোন যথাযত আইনের প্রয়োগ। প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা যেন দর্শনার মানুষের নিত্যদিনের সঙ্গী। অপ্রাপ্ত বয়সী এসকল পাখি ভ্যান চালকদের কারনে মৃত্যুর মত ঘটনা ঘটে চলেছে। যেমন গত ২৩ তারিখে কেরুজ আমতলার মোড়ে আজিমপুরের গৃহবধু হাজেরা বেগম রাস্তা পার হওয়ার সময় পাখি ভ্যান ধাক্কা মারে এবং হাসপাতালে নেওয়ার সময় মারা যায়।এসকল দুর্ঘটনার পরও বিবেকহীন ও সচেতনতাহীন পিতা-মাতার এক সন্তানের কান্ড দেখে হতবাক পথচারী ও সাধারন মানুষ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ছয়ঘরিয়া গ্রামের মাঠ পাড়ার আ: হান্নানের ছেলে ৫ম শ্রেনীতে পড়–য়া ছাত্র মুরশিদ নিজ বাড়ি থেকে পাখিভ্যান নিয়ে যানযট পূর্ন দর্শনা বাসস্টান্ডে আসে ভাড়া মারতে। বর্তমানে তার বয়স ১১ বছর। এত অল্পো বয়সের পাখিভ্যান চালক দেখে কোন যাত্রী তার ভ্যানে ওঠে না। আর না ওঠারই কথা কারন সে ঠিকমত ভ্যানের পেড্যেলে পা দিয়ে ঠাই পাচ্ছে না। অনেক্ষন অপেক্ষা করার পর  যখন কোন যাত্রী না পায় তখন সে বাসস্ট্যান্ড থেকে রেলবাজার অভিমুখে ঘন্টায় প্রায় ২৫ থেকে ৩০ কি:মি: গতিতে পাখিভ্যান নিয়ে যাচ্ছিল। এমন সময় কয়েকজন সুধীসমাজের মানুষ দর্শনা রেলবাজার সংলগ্ন স্থানে তাকে গতিরোধ করে এবং মারতে যায়। এর মধ্যে কয়েকজন তাকে ঠেকিয়ে দেয় এবং বলে ও ছোট মানুষ ওকে মেরে লাভ নেই। মারতে হলে ওর অভিবাবকদেও মারতে হবে। এমন অপ্রাপ্ত বয়সে আরও একজনকে দেখা যায় একই গ্রামের মাঠ পাড়ার আদমের ছেলে শাহাজান (১২)। পথচারিরা বলে এত অল্প বয়সে অবিভাবকরা তাদের দিয়ে কি করে ভ্যান চালিয়ে উপার্যন করায়। আরও বলে এটা অভিবাবকদের সচেতনতার অভাব। এছাড়া সাধারনত দেখা যায় দর্শনায় শতকরা ২০ ভাগ পাখিভ্যান চালক অপ্রাপ্ত বয়সে ভ্যান চালাচ্ছে। এসকল চালকদের এবং অভিবাবকদের উপর কঠিন আইন প্রয়োগ করলে কিছুটা হলেও সড়ক দুর্ঘটনা কমানো যাবে বলে সুধীসমাজের বক্তব্য। কারন ছোট হোক বড় হোক একটি দুর্ঘটনাই সারাজিবনের কান্না হতে পারে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী