মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিএনজি ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০১৭ ইং
সিএনজি ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

দর্শনা আকন্দবাড়িয়ায় সিএনজি ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আশঙ্কাজনক অবস্থায় ২জন হাসপাতালে দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়া সড়কে যাত্রীবাহী সিএনজি ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু’চালকসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে আকন্দবাড়িয়ার তমালতলা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। জানাগেছে, দুপুর ১টার দিকে দর্শনা থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রেঙ্গেরপোতা গ্রামের রমজানের ছেলে রুবেল (২০) ও তার সহযোগী নুহুর ছেলে রবগুল (১৯)। পথিমধ্যে দর্শনা-আকন্দবাড়িয়া সড়কের তমালতলা নামকস্থানে পৌছালে মটরসাইকেলটি সামনে থাকা ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল চালক রুবেল ও রবগুল এবং সিএনজি চালক জীবননগর উপজেলার মনোহরপুরের সাত্তারের ছেলে রাজু (২৪),  যাত্রী একই উপজেলার দোস্ত বোয়ালমারী পাড়ার করিমের ছেলে লিটন (৩০) ও তার বোন কাজলী (৩২) গুরতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী