মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুরে ভুট্টা ক্ষেত থেকে : নিখোঁজের ৪দিন পর এক বৃদ্ধ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০১৭ ইং
খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুরে ভুট্টা ক্ষেত থেকে : নিখোঁজের ৪দিন পর এক বৃদ্ধ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার খাদিমপুর  ইউনিয়নের পাঁচকমলাপুরের একটি মাঠের ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজের ৪দিনের মাথায় একবৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, পাঁচকমলাপুরের শিয়ালমারি গ্রামের মৃত জাকীর মল্লিকের ছেলে মো: শামসুল মল্লিক (৬৫) কৃষিকাজের পাশাপাশি গ্রামে গ্রামে পালাগান করতেন। সে এক বছর ধরে থেকে মানসিক রোগে আক্রান্ত রয়েছেন বলেও পরিবার সূত্রে জানা গেছে। এদিকে গত ২৩মার্চ বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না বলে হঠাত বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করার পরেও তাকে কোথাও পায়নি। এদিকে গতকাল সোমবার বেলা আনুমানিক ৪টার দিকে স্থানীয় এক ব্যক্তি তাকে গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের জানায়। খবর পেয়ে গ্রামবাসী ও তার  পরিবারের লোকজন সেখানে গিয়ে বৃদ্ধা শামসুল হককে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। টানা চারদিন পানির ক্যানালে অচেতন অবস্থায় পড়ে থাকায় তার শরীরের বিভিন্ন অংশ পোকামাকড়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে। তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সে এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী