নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বড়বাজার পূজোতলাপাড়া থেকে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। গতরাত ১০টার দিকে তাদেরকে মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বড়বাজার পূজোতলাপাড়ায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে গোয়েন্দা পুলিশের ওসি এএইচএম কামরুজ্জামান খানের নেতৃত্বে এস জগদিশ চন্দ্র ও এসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অমিত ও রুবেল নামের দুই যুবককে আটক করে। এসময় তাদের দেহতল্লাশী করে অমিতের কাছে থেকে ৪৮ পুরিয়া গাঁজা ও রুবেলের কাছে থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অমিত (২২) চুয়াডাঙ্গা শহরের ওয়াপদা কলোনির স্বর্গীয় প্রভাত সাহার ছেলে এবং রুবেল (৩২) বেলগাছী রেলগেট এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। গতকাল রাতেই তাদের মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সমীকরণ প্রতিবেদন