মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাল্যবিবাহের দায় : কণের পিতা ও কাজির সহকারীকে ইউএনও অফিসে তলব : চুয়াডাঙ্গার কথিত আকরাম কাজি ও কণের বাবা কারাগারে

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৭ ইং
বাল্যবিবাহের দায় : কণের পিতা ও কাজির সহকারীকে ইউএনও অফিসে তলব : চুয়াডাঙ্গার কথিত আকরাম কাজি ও কণের বাবা কারাগারে

সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের দায়ে তাঁর বাবা ও কাজির সহকারীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে এ আদেশ দেন। আদেশের পরপরই দÐিতদের জেলা কারাগারে পাঠানো হয়।দÐিতরা হলেন কনের বাবা সদর উপজেলার গাইদঘাট গ্রামের রুস্তম আলী এবং কাজির সহকারী চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার আকরাম হোসেন। আদালত সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি সদর উপজেলার গাইদঘাট গ্রামের রুস্তম আলী তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার শিপনের বিয়ে হয়। এ বিয়ে পড়ায় আকরাম হোসেন এবং নিবন্ধন করেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের কাজি হাবিবুর রহমান। ইউএনও জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে রুস্তম আলী ও আকরাম হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের কাছে দুজনেই দোষ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৯ ধারায় ছয় মাস করে কারাদÐ দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী