মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পাওয়ারটিলারে পিষ্ট হয়ে ১ শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০১৭ ইং
জীবননগরে পাওয়ারটিলারে পিষ্ট হয়ে ১ শিশুর মৃত্যু

জীবননগর অফিস: জীবননগরে পাওয়ারটিলারে পিষ্ট হয়ে এক শিশুর মুত্যু হয়েছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের দিনমুজুর আরশাদ আলীর ছেলে শাওন (২) নিজেদের বাড়ির ভূট্টা বোঝায় পাওয়ারটিলারের উপর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা গেছে বলে জানা গেছে। পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল সকালে শাওন পাওয়ারটিলারে উঠবে বলে তার মাকে বলে। এ সময় শাওনের মা তাদের বাড়ির ভিতরে ভূট্টা বোঝায় গাড়ির উপরে শাওনকে তুলে দেয় এ সময় শাওন পাওয়ারটিলারের উপর থেকে চাকার তলায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নিজ বাড়িতেই মারা যায়। এদিকে শিশু শাওনের মৃত্যুতে গোটা পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকালই জহরের নামাজের পর জানাযা শেষে গোয়াল পাড়ার কবর স্থানের শিশু শাওনের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী