দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামে ইটের হেরিং রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কোন কুল কিনারা না পেয়ে অবশেষে গ্রামবাসী ওই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। সরকারী বিধিনুসারে কাজ না করলে কাজ করতে দিবে না বলে গ্রামবাসী অনঢ় অবস্থানে রয়েছে। জানা গেছে, বর্তমান সরকার দেশ উন্নয়নে যখন নিরলশ ভাবে কাজ করছে। ঠিক তখনি কিছু অসাধু কিছু লোক তাদের সুবিধার জন্য সমস্যা সৃষ্টি করছে। এতে মানক্ষুন্ন হচ্ছে সরকারের। ঠিক এমনই চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের বসতিপাড়ার হেরিং রাস্তা নির্মান কাছে চলছে ব্যাপক অনিয়ম। জেলা পরিষদের আওতাধীন টেন্ডারের মাধ্যমে ৩ লক্ষ টাকা ব্যায়ে এ পাড়ার বিল্লালের বাড়ি হতে মাঠ পর্যন্ত ৩শ ৮০ ফুট হেরিং রাস্তার নির্মানের জন্য পায় ঠিকাদার মাখালডাঙ্গার রাজ্জাক। রাস্তা নির্মাণ কাজে শুরুতেই ৩নং ইট ফেলে কাজ করতে গেলে গ্রামবাসী বাঁধা সুষ্টি করে। পরে ঠিকাদার রাজ্জাক বিধিনুসারে কাজ করার প্রতিশ্রতি দিলেও আবারও অনিয়ম ভাবে রাস্তার নির্মান কাজ করতে থাকে। অবশেষে গত তিন দিনআগে গ্রামাবাসী প্রতিরোধ গড়ে তুলে ওই রাস্তার কাজ বন্ধ করে দেয়। গ্রামবাসীর দাবী স্বাধীনতার পর থেকে রাস্তাটি অবহেলিত ভাবে পড়ে আছে। সরকারী বিধিনুসারে রাস্তাটির কাজ করতে হবে। তানাহলে আমরা রাস্তার কাজ করতে দেবনা। এদিকে ঠিকাদার আ: রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন রাস্তার নির্মান কাজ চলাকালীন এক গাড়ি ইট একটু খারাপ থাকায় গ্রামবাসী নির্মান কাজ বন্ধ করে দিয়ে ছিল। তবে সঠিক ভাবেই রাস্তাটির কাজ করা হবে।
সমীকরণ প্রতিবেদন