মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০১৭ ইং
গাংনীতে তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাংনী অফিস: গাংনী এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে হুমকী সরকারী কাজে বাধা প্রধান ও লাঞ্ছিতর ঘটনায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাংনী থানা পুলিশের একটি টীম এদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- গাংনী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জসিম(৩০), ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহুরুল ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল। এদেরকে শনিবার মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ নেতা জসিম, মহিবুল ও জহুরুল গত বৃহস্পতিবার গাংনী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুবুল হককে লাঞ্ছিত করে সরকারী কাজে বাধা প্রদান করে এবং হুমকী ধামকী দেয়। এঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন। যার নং- ৩৫, তাং- ১৭-০৩-১৭ ইং। এ মামলায় হুমকী দাতাদেরকে গ্রেপ্তার করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী