মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী প্রদীপন বিদ্যাপীঠের : বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০১৭ ইং
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী প্রদীপন বিদ্যাপীঠের : বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:`সুস্থ্য দেহে সুন্দর মন, সফল হোক ক্রীড়াঙ্গণ` এ শ্লোগানে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী প্রদীপন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। যেমন খুশি তেমন সাজ, বিস্কুট দৌড়, ব্যাঙ দৌড়, কবিতা আবৃতি, কোরআন তেলোয়াত, নাচ, গানসহ অর্ধশত ইভেন্টে শিশুরা খেলায় অংশ নেয়। এ সময় খুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ক্রীড়া নৌপুন্য অনুষ্ঠানে আগত অতিথিরা উপভোগ করেন। পরে দুপুরে একেএম সালাউদ্দিন মিঠুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এসময় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বিদ্যালয়ের অধ্যক্ষ নুর-ই-আলম মোর্শেদা, ওসি (ডিএসবি) সোলায়মান,  ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক বিপুল আশরাফ, সোহেল আকরাম, হাফিজুর রহমান হাপু, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস বানু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক সরোয়ার হোসেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী